খবরের চোখ
সব সময়

তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ

0

- Advertisement -

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে? মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

- Advertisement -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (৬ ডিসেম্বর) রাতে তার বাসভবনে ডা. মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ৷

ওবায়দুল কাদের বলেন, সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে ৷ আমি রাত ৮টায় প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.