খবরের চোখ
সব সময়

১০ দিন ধরে সাজানো রুমে বসা হলো না মুরাদ হাসানের

0

- Advertisement -

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দপ্তর পুনরায় সাজানোর কাজ শুরু হয়েছিল ১০ দিন আগে ৷ নতুন ডেকোরেশনের কাজ শেষের দিকে ৷ আর এক দিন হলেই ডেকোরেশনের কাজ শেষ হতো ৷ তারপর নতুন কক্ষে বসার কথা ছিল ডা. মুরাদ হাসানের ৷ অথচ নতুন কক্ষে তার আর বসা হলো না ৷

- Advertisement -

এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে কক্ষটি পরিদর্শন করার সময় যারা কাজ করছিলেন তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেছিলেন, সুন্দরভাবে কাজটি করো ৷ আর কতদিন থাকি না থাকি জানি না ৷

বিভিন্ন ইস্যুতে সমালোচিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গেল রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ আজ মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে তাকে পদত্যাগ করতে হবে বলে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.