বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত ৷
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল -১ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন ৷
রায়ের পর আবরারের বাবা বরকত উল্লাহ সাংবাদিকদের বলেন, এ রায়ে আমরা খুশি ৷ তবে এ রায় উচ্চ আদালতে বহাল থাকলে আরও বেশি খুশি হবো ৷ রায়ের পর আদালত পাড়ায় আসামির স্বজনদের মধ্যে উৎকন্ঠা লক্ষ্য করা গেছে ৷ এছাড়াও কোনো কোনো স্বজনদের কান্না করতেও দেখা গেছে ৷
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, শিবির সন্দেহে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ এনে আবরারকে হত্যা করা হয় ৷ এ ঘটনা বাংলাদেশের সকলকে ব্যথিত করেছে ৷ এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এজন্য তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হলো ৷