ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার বিধস্ত হয়েছে ৷ দেশের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু রাজ্যে বুধবার হেলকপ্টারটি বিধস্ত হয় ৷
টুইটারে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, তামিল নাড়ুর কুন্নুরের কাছে আজ ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ ভি ফাইভ হেলিকপ্টার বিধস্ত হয়েছে ৷ এতে প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছে ৷