উয়েফা চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে আগেই নিশ্চিত করেছিল ফরাসি জায়ান্ট পিএসজি ৷ ঘরের মাঠে ক্লাব ব্রুগের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে পিএসজি ৪-১ গোলে জিতেছে ৷ ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে ৷
ম্যাচের মাত্র দেড় মিনিটের মধ্যেই এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি ৷ সপ্তম মিনিটে ডি মারিয়ার পাস থেকে আবারও গোল করেন এমবাপ্পে ৷ ৩৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন লিওনেল মেসি ৷ ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি ৷
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ক্লাব ব্রুগ ৷ ৬৮তম একটি গোলও পেয়ে যায় সফরকারীরা৷ তবে ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করে নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেন মেসি ৷ শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি ৷