সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনকে আসামি করে মাগুরায় মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট রোকনুজ্জামান ৷
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর আদালতে মোঃ রোকনুজ্জামান এই মামলাটি করেন ৷
মামলায় মুরাদ হাসানসহ ইউটিউবার মহিউদ্দিন হেলালকে আসামি করা হয়েছে ৷ বিজ্ঞ বিচারিক আহম্মদ শারমিন জবানবন্দি গ্রহণ করে আগামী ৪ জানুয়ারী আদেশের দিন ধার্য করেছেন ৷
জিয়াউর রহমানের পরিবার ও তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী জাতিকে হেয় প্রতিপন্ন করায় মাগুরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে তিনি এ মামলাটি করেন ৷