রাজধানীর মিরপুর রূপনগর ও উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৷
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে, মূলহোতা মল্লিক রেজাউল হক ওরফে সেলিম (৬২), তার সহযোগী মোঃ বুলবুল আহমেদ মল্লিক (৫৫) ও নিরঞ্জন পাল (৫১)৷ এসময় তাদের কাছ থেকে ভুয়া পাসপোর্ট, পাসপোর্টের কপি, নকল ভিসা, আবেদনপত্র, বায়োডাটা, ছবি, মোবাইল, মোবাইল সীম এবং নগদ টাকাসহ মানবপাচার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয় ৷
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৪ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক ৷