চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ৷
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিসিআইসি) পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
গত ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা ৷ শেষ হয় ২৩ নভেম্বর ৷ করোনাভাইরাসের কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয় ৷
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন ৷ গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীদের সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে ৷ গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন ৷