খবরের চোখ
সব সময়

ইসি গঠনের বিষয়ে আইন হবে না, এ কথা বলিনি- আইনমন্ত্রী

0

- Advertisement -

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে এ সময়ে আইন করার সুযোগ নেই ৷ আইন হবে না, এ কথা তো আমি বলিনি ৷

তিনি বলেন, এমন একটা আইন হওয়া উচিত, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে ৷ শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো তা সর্বজনীন আইন হবে না ৷

তিনি আরও বলেন, আইন হবে, কিন্তু তা নির্বাচিত কমিশন গঠন বিষয়ে সংলাপের ওপর নির্ভর করবে ৷

- Advertisement -

রোববার (২ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ৷

আনিসুল হক বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ খুব একটা কাজে দেবে না ৷ নির্বাচন কমিশনে কারা থাকবেন, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত আছে ৷ তারাই নিয়োগ পাবেন ৷

এ সংলাপ ব্যর্থ হচ্ছে নাকি সফল হচ্ছে, তা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.