বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে এসেছে ৷
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল -১ থেকে ছয় হাজার ছয়শত সাতাশ পৃষ্ঠার ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয় ৷ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷
এর আগে গত ৮ডিসেম্বর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত ৷
ঢাকার দ্রুত ট্রাইব্যুনাল -১ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন ৷