খবরের চোখ
সব সময়

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চায় না সরকার – শিক্ষামন্ত্রী

0

- Advertisement -

সরকার নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি ৷ তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে ৷ নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার ৷

- Advertisement -

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ৷

শিক্ষামন্ত্রী বলেন, ১২ বছর বয়স থেকে ভ্যাকসিনের আওতায় শিক্ষার্থীদের আনা সম্ভব হলেও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এর আওতায় আনা সম্ভব হচ্ছে না ৷ এ কারণে তাঁদের নিয়ে বেশি উদ্বেগ রয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.