চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বীরাঙ্গনা শুকুরন নেছা (৭৫) আলমডাঙ্গা পৌরসভার ক্যানেলপাড়ার নিজ বাড়িতে শুক্রবার রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ক্যানেলপাড়ার মরহুম সাত্তার মাস্টারের স্ত্রী বীরাঙ্গনা শুকুরন নেছা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন ৷
শনিবার সকাল ৮টায় আলমডাঙ্গা দারুসসালাম ঈদগাহ ময়দানে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয় ৷ এসময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন ৷