খবরের চোখ
সব সময়

রাজধানীতে ছুরিকাঘাতে আহত ২

0

- Advertisement -

রাজধানীর পল্লবী ও ভাটারা থানা এলাকায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছেন ৷ পল্লবীতে আহত হওয়া কিশোরের নাম হৃদয় (১৮) ৷ অপরদিকে ভাটারায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন শিহাব (১৬) ৷

শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় ৷

- Advertisement -

ছুরিকাঘাতে আহত হৃদয়ের ফুফাতো ভাই সাংবাদিকদের জানান, গার্মেন্টসে চাকরি করেন হৃদয় ৷ রাতে ডিউটি শেষে তাকে ফোন করে পল্লবীর এক নম্বর রোডে ডেকে নেয় ওবায়দুল ও নুর আলম ৷ পরে তারা ১০-১২ জন মিলে মারপিট করে ৷ এক পর্যায়ে তারা হৃদয়ের মাথা ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ৷

অপরদিকে ভাটারা থেকে আহত শিহাবকে নিয়ে আসা ফয়েজ জানান, ভাটারা থানার পেছনে অজ্ঞাত ৩/৪ জন শিহাবকে মারপিট করে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ৷ পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয় ৷ জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে ৷ কারা শিহাবকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে ফয়েজ কিছুই বলতে পারেনি ৷

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, পল্লবী ও ভাটারা থেকে ছুরিকাঘাতে আহত হওয়া দুই কিশোরকে নিয়ে আসা হয়েছে ৷ জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে ৷ আমরা সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানিয়েছি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.