আন্তর্জাতিক ডেস্কঃ
ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া ৷ ইউক্রেনের একটি অস্ত্রের গুদাম ধ্বংসের জন্য এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ৷ শুক্রবার এ হামলা হয় বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা ৷
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া তাদের নতুন ধরনের কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ৷ শুক্রবার প্রথমবারের মতো ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি অস্ত্রের গুদাম ধ্বংসের জন্য এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ৷
রাশিয়া এর আগে এ ধরনের নির্ভুল অস্ত্র যুদ্ধে ব্যবহার করেনি ৷ রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রুশ কর্তৃপক্ষ প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ৷
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, কিনঝাল এভিয়েশন মিশাইল ব্যবস্থার মাধ্যমে হাইপারসনিক এরোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের একটি বিশাল ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংস করা হয়েছে ৷ এ অস্ত্রের গুদামে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও বিমানের মাধ্যমে ব্যবহার উপযোগী মারনাস্ত্র ছিল ৷ এ ভূগর্ভস্থ অস্ত্রের গুদামটি ইউক্রেনের ইভানা-ফ্রাংকিভস্ক অঞ্চলের ডেলিয়াটিন গ্রামে অবস্থিত ৷ সূত্র- আল-জাজিরা ৷