বৃহস্পতিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নিজ গ্রাম পেময়ীতে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ৷
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের দ্বিতীয় নামাজে জানাজা রবিবার রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ৷ এদিকে আজ শনিবার (১৯ মার্চ) নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ গ্রাম পেময়ীতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ৷ সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন ৷
তিনি জানান, সাহাবুদ্দিনের প্রথম জানাজা শনিবার বেলা দুইটায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে ৷ দ্বিতীয় জানাজা হবে রবিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে ৷ জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে ৷
সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহাবুদ্দিন আহমদ ৷ তার মৃত্যুতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শোক প্রকাশ করেছেন ৷