আন্তর্জাতিক ডেস্কঃ
জাতিসংঘ শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, ইউক্রেনে নির্বিচারে বোমা হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যা এবং স্কুল ও হাসপাতাল ধ্বংস করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে ৷
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, রুশ সশস্ত্র বাহিনী জনবহুল এলাকায় নির্বিচারে গোলা ও বোমা বর্ষণ করে বেসামরিক মানুষকে হত্যা এবং হাসপাতাল, স্কুল এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে ৷ এধরণের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে ৷ সূত্র বাসস