বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা বলে বিএনপি আন্দোলন কোন ঈদের পরে, তাদেরকে বলতে চাই তারিখ দিয়ে আন্দোলন হয় না ৷ রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে ৷
বিএনপির আন্দোলন কোন ঈদের পরে- তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গে মির্জা আব্বাস এসব কথা বলেন ৷
আব্বাস আরও বলেন, আমাদের আন্দোলন চলছে ৷ হয়তো সাময়িক বিরতি আছে ৷ আবারো আন্দোলন জোরদার হবে ৷ জনগণকে সঙ্গে নিয়ে এ সরকারের পতন ঘটানো হবে ৷
শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন ৷ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৷