খবরের চোখ
সব সময়

বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান হবে না – কাদের

0

- Advertisement -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান হবে না ৷ যতদিন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হবে, ততদিন বাংলাদেশের জনগণের জীবন সুরক্ষিত থাকবে ৷

সেতুমন্ত্রী এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, দক্ষতা, সাহসিকতা, দৃঢ়তা ও দেশপ্রেম বিশ্বসভায় তাঁকে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে আজ অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছে ৷ তার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ৷

- Advertisement -

কাদের আরও বলেন, শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক দুরবস্থায় সৃষ্ট সেখানকার নাজুক পরিস্থিতিকে পুঁজি করে একটি চিহ্নিত মহল বাংলাদেশে উস্কানিমূলক মিথ্যাচার ও গুজব ছড়িয়ে জনগণের মাঝে আতংকিত ভীতি সঞ্চারে বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে ৷

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি বিএনপি ও তাদের দোসররা ঘোলা পানিতে মাছ শিকারের এক অপরাজনীতির ষড়যন্ত্র করে যাচ্ছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.