সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার ৭৩ বছর বয়সে মারা গেছেন ৷
রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থতার সাথে লড়াই করছিলেন ৷
সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের জনগণ ও ইসলামিক বিশ্বের কাছে গভীর শোক প্রকাশ করেছে ৷ খবর বাসসের