খবরের চোখ
সব সময়

পি কে হালদার পশ্চিমবঙ্গে গ্রেফতার

0

- Advertisement -

ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ছয়জনকে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে ৷

পি কে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইনান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ৷
শনিবার (১৪ মে) তাদের গ্রেফতার করা হয় ৷ এর আগে শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অভিযান চালায় দেশটির গোয়েন্দা সংস্থা ৷
ইডি জানায়, পি কে হালদার রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের মতো বিভিন্ন ভারতীয় সরকারি পরিচয়পত্র জালিয়াতি করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে অবস্থান করছিলেন ৷

- Advertisement -

তিনি সেখানে পি কে শিব শংকর হালদার নামে নিজেকে পরিচয় দিতেন ও ভারতীয় নাগরিক হিসেবে দাবি করতেন ৷

জনা গেছে, উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় পি কে হালদার ও তার সহযোগীরা স্থাবর সম্পত্তি কিনেছেন ৷ বর্তমানে সেগুলো সিলগালা করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে প্রশান্ত কুমার হালদার, প্রীতিশ কুমার হালদার, প্রাণেশ কুমার হালদার এবং তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান চালায় ইডি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.