খবরের চোখ
সব সময়

রোশান-বুবলীর ‘প্রেম পুরাণ’

0

- Advertisement -

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলী ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেধেছেন ৷ এই জুটিকে নিয়ে চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহ বেড়েই চলেছে ৷ এরই ধারাবাহিকতায় এবার ‘প্রেম পুরাণ’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রোশান – বুবলী জুটি ৷ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার ৷

বুবলী বলেন, প্রতিনিয়ত নিজেকে নতুন সব চরিত্রে দেখার প্রবল আগ্রহ থেকে “প্রেম পুরাণ” চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া ৷

- Advertisement -

রোশান বলেন, বুবলীর সঙ্গে আমার চমৎকার একটা বোঝাপড়া তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই আরামদায়ক ৷

রোশান – বুবলী জুটির প্রথম সিনেমা ‘চোখ’৷ এরপর জুটি বেঁধে অভিনয় করেছেন রিভেঞ্জ, বিট্রে ও মায়া দ্য লাভ সিনেমায় ৷ বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন রয়েছে ৷ চলতি বছরের মধ্যে আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে এই জুটির ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.