খবরের চোখ
সব সময়

১৭ দিন পর সোমবার খুলছে উচ্চ আদালত

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আলাদা দুটি বেঞ্চে মামলা শুনানি হবে

0

- Advertisement -

গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ আদালতের অবকাশ শেষে ১৭ সিন পর আগামী সোমবার ১৬ মে থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে দিরছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিমকোর্ট ৷

- Advertisement -

খোলার দিন (১৬ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার সম্পন্ন ৫৩টি বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা প্রকাশ করা হয়েছে ৷

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আলাদা দুটি বেঞ্চে মামলা শুনানি হবে ৷ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ১নং বিচার কক্ষে তিন সদস্যের বেঞ্চে সোমবারের কার্যতালিকায় শুনানির জন্য ১৬৮টি মামলা রয়েছে ৷ আপিল বিভাগের ২নং বিচার কক্ষে বিচারপতি মোঃ নুরুজ্জানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে সোমবারের কার্যতালিকায় শুনানির জন্য ১৩২টি মামলা রয়েছে ৷ যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.