খবরের চোখ
সব সময়

লেবাননের নির্বাচনে ভোট গ্রহণ শুরু

0

- Advertisement -

লেবানন বহুমাত্রিক সংকটের মুখে পড়ার পর দেশটির প্রথম নির্বাচনে রোববার ভোট গ্রহণ শুরু হয়েছে ৷ জনরোষের মুখে থাকলেও ক্ষমতাসীন এলিট এ নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে ৷

খবরে বলা হয়, ২০১৯ সালে সংস্থাপন বিরোধী নজিরবিহীন অস্থিরতার প্রেক্ষাপটে শুরু হওয়া বিরোধী দলের আন্দোলনের জন্য প্রথম পরীক্ষা হচ্ছে এই পার্লামেন্ট নির্বাচন ৷

- Advertisement -

এখন পর্যন্ত পর্যবেক্ষকরা নির্বাচনে বড় ধরনের কোন পরিবর্তন আশা করেন না বলে সতর্ক করে দিয়েছেন ৷ কেননা, দেশটির গতানুগতিক রক্ষণশীল দলগুলোর হাতেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার সকল কলকাঠি রয়েছে এবং নির্বাচনী ব্যবস্থাও তাদের অনুকূলে রয়েছে ৷

দেশটিতে স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে ৷ এবারের নির্বাচনে ৩৯ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.