সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিবের সঙ্গে তার অফিস কক্ষে ফুলেল শুভেচছা জানিয়েছেন বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ ৷
১৮মে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয় ৷
বৃহস্পতিবার (১৯মে) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব জাহাঙ্গীর আলমের যোগদানে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ তার সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন ৷
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন বিভাগে কর্মরত মোঃ ময়নুর রহমান তালুকদার ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সমাজকল্যাণ সচিব জাহাঙ্গীর আলমকে ৷
ময়নুর রহমান তালুকদার খবরের চোখকে জানান,নতুন সমাজকল্যাণ সচিব মহোদয় অত্যন্ত সৎ মানুষ ৷ তার সততা,দক্ষতা ও যোগ্যতার কারণে সরকার পদোন্নতি দিয়ে সচিব করেছেন ৷ এ সময় আরও অনেকেই শুভেচ্ছা বিনিময় করেন ৷