করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ জনের মৃত্যু হয়েছে ৷ নতুন করে শনাক্ত হয়েছে ১৬ জন ৷ সর্বশেষ গত ২০ এপ্রিল করোনায় একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর ৷
শনিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৮ জন ৷ এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনে ৷
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন ৷ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪৭ জন ৷