তিনশ তিন কোটি টাকারও বেশি অর্থ পাচারের অভিযোগে করা মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ৪ সদস্যের আগাম জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত ৷
দুর্নীতি দমন কমিশনের করা মামলায় এই ৪ আসামি হলেন – বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ৪ সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান ৷
রোববার (২২ মে) জামিনের শুনানি শেষে বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন ৷
শাহবাগ থানাকে এই আসামিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত ৷