প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশ ও প্রতিবেশ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করার নির্দেশ দিয়েছেন ৷
সরকার প্রধান বলেন, যে কোন প্রকল্প গ্রহণ করলে সেখানে পরিবেশটা যাতে গুরুত্ব পায় সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে ৷
তিনি আরও বলেন, জলাধার সংরক্ষণ, পর্যাপ্ত সবুজ এলাকা রাখা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রেখেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে ৷
বুধবার (২৫ মে) সকালে গণভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক উপস্থাপিত কয়েকটি নির্মাণ প্রকল্পের নকশার উপস্থাপনা পর্যবেক্ষণকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ৷
প্রধানমন্ত্রীর প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ৷
শেখ হাসিনা বলেন, যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে যাতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেয়াল রাখার নির্দেশ দেন ৷
প্রধানমন্ত্রী রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন এ ক্ষেত্রে তিনি ছোট ছোট ইন্ডাস্ট্রিকে ভর্তুকি দেওয়ারও কথা বলেন ৷
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তফাজ্জল হোসেন মিয়া, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷ (ছবি পিআইডি)