খবরের চোখ
সব সময়

বিশ্ব দুগ্ধ দিবস আজ

0

- Advertisement -

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০০১ সালে এই দিনটিকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে ৷ ওই বছর থেকে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে ৷

এ বছর দিবসটির প্রতিপাদ্য, পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নে টেকসই ডেইরি সেক্টর ৷

- Advertisement -

প্রতি বছর দেশব্যাপী দিবসটি উদযাপন করে আসছে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর ৷ এ বছরও দিবসটি উদযাপনে নানা আয়োজন করা হয়েছে ৷

আজ বিশ্ব দুগ্ধ দিবসের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ৷ এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজধানী উচ্চ বিদ্যালয়ে মিল্ক ফিডিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ বেলা ১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ খাতের সফল খামারি ও প্রতিষ্ঠানকে ‘ডেইরি আইকন’ পুরস্কৃত করা হবে ৷

এছাড়া দিবসটি উপলক্ষে সারা দেশের জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.