খবরের চোখ
সব সময়

সুপ্রিম কোর্টের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত

0

- Advertisement -

দেশে করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ার মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন ৷

সোমবার (২৭ জুন) সকালে আপিল বিভাগের বিচারকাজের শুরুতে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি ১২ জন বিচারপতি করোনা আক্রান্ত বলে জানিয়েছেন ৷

প্রধান বিচারপতি বলেন, আমাদের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত ৷ দ্বৈত বেঞ্চের একজন করোনায় আক্রান্ত হলে ওই বেঞ্চের বিচার কাজ বন্ধ থাকে ৷

- Advertisement -

তিনি আরও বলেন, করোনার কারণে অনেক গুরুত্বপূর্ণ বেঞ্চে বিচারকাজ বন্ধ রয়েছে ৷ এ অবস্থায় আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের জন্য বিষয়টি কঠিন হয়ে পড়ে ৷ এ সময় সকল আইনজীবীদের সহযোগিতা চেয়েছেন ৷

আপনারা সহযোগিতা না করলে আমাদের ভার্চ্যুয়ালি কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে ৷ তারপরও ধৈর্য ধরেন আমরা দেখতেছি ৷

এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আমাদের অনেক আইনজীবীও করোনায় আক্রান্ত ৷ আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.