খবরের চোখ
সব সময়

ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

0

- Advertisement -

ঢাকাস্থ স্পেন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও ডেপুটি হেড অব মিশন মিজ এমিলিয়া সেলিমিন রিডন্ডো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ৷

- Advertisement -

মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের তার কার্যালয়ে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে বাংলাদেশ – স্পেন কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা করেছেন ৷
উপাচার্য অধ্যাপক ড.মোঃ আখতারুজ্জামান বৈঠকে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের উপর গুরুত্বারোপ করেন ৷

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারেও আলোচনা করেন ৷
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান ৷ সূত্র- ছবি খবর বাসস

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.