ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা (চলতি দায়িত্বে) ও করপোরেশনের সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী মোঃ সেলিম খানসহ ৩৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে ৷
মঙ্গলবার (২৮ জুন) দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত পৃথকভাবে আদেশে তাদের চাকরিচ্যুত করা হয় ৷
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল -৫ এ উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন ৷ তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির দায়ে পরে তাকে সচিব দপ্তরের ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয় ৷
এছাড়াও করপোরেশনের সচিবের স্বাক্ষর করা আলাদা আলাদা আরও দুটি দপ্তর আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৬ জন শ্রমিককে কর্মচ্যুত করা হয় ৷
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে দপ্তর আদেশে উল্লেখ করা হয়েছে ৷