খবরের চোখ
সব সময়

বিরোধী দল দমনে আরও হিংস্র রুপে সরকার – বিএনপি মহাসচিব

0

- Advertisement -

আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতে বিরোধী দল ও মতকে দমনে সরকার এখন আরও হিংস্র রুপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷

মঙ্গলবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন মির্জা ফখরুল ৷

- Advertisement -

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গতকাল সোমবার পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণকারী চট্রগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ চট্রগ্রাম থানা আদালতে হাজিরা দিতে যান ৷ এসময় তাকে পাঁচলাইশ থানা পুলিশ তুলে নিয়ে যায় ৷ কিন্তু এখন পর্যন্ত সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি ৷

ফখরুল বলেন, এর আগেও সাইফকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে ৷ এতে সাইফ চিরতরে পঙ্গু হয়ে যায় ৷ আবার তার সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.