খবরের চোখ
সব সময়

সবার কাছে দোয়া চাইলেন প্রভা

0

- Advertisement -

বিনোদন ডেস্কঃ
সবার কাছে দোয়া চাইলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ৷ মানুষের জীবন সর্বদাই অনিশ্চিত ৷ কখন কার দিন ফুরিয়ে যায়, সেটা বোঝার উপায় আমাদের কারও নেই ৷

এমন উপলব্ধি থেকেই হয়তো এবার সবার কাছে দোয়া চাইলেন জনপ্রিয় অভিনেত্রী ৷ মঙ্গলবার (২৮ জুন) সামাজিক ইনস্ট্রাগ্রামে বেশ কয়েকটি স্টোরি শেয়ার করেন তিনি ৷

সেখানকার একটি স্টোরির মাধ্যমে সবার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি দোয়াও চেয়েছেন প্রভা ৷ স্টোরিতে প্রভা লেখেন, জীবন খুবই অনিশ্চিত ৷

- Advertisement -

যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে ৷ এই মুহুর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়—-৷ যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি ৷

প্রভা আরও লেখেন, আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন ৷ আমার জন্য দোয়া করবেন সবাই ৷ আল্লাহ আপনাদের মঙ্গল করুন ৷

বর্তমানে কাউন্টডাউন নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছে সাদিয়া জাহান প্রভা ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.