খবরের চোখ
সব সময়

ঈদে নতুন ২৫ হাজার কোটি টাকা আসছে

0

- Advertisement -

ঈদ আনন্দ বাড়িয়ে দেয় নতুন টাকার নোট ৷ ছোট- বড় সবারই পছন্দ নতুন টাকা ৷ ঈদ সালামিতে নতুন টাকার জুড়ি নেই ৷ বকশিস, দান- খয়রাত কিংবা ফিতরাতেও অনেকেই নতুন টাকা বিতরণ করেন ৷ তাই ঈদে গ্রাহকদের কথা বিবেচনা করে প্রতিবছর ঈদের আগমূহুর্তে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক ৷

এবারের ঈদে অতিরিক্ত চাহিদা থাকায় বাজারে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ৷

- Advertisement -

বুধবার (২৯ জুন) থেকে ৪০টি ব্যাংকের মাধ্যমে বাজারে নতুন টাকা পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ৷

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমে বলেন, প্রতি ঈদেই নতুন টাকার চাহিদা থাকে ৷ এসব চাহিদা বিবেচনায় এবারের ঈদে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.