আই নেক্সট লিমিটেডের নিয়মিত প্রকাশনা পাক্ষিক বার্তা প্রবাহ ১৮তে পা রাখলো। রাজধানীর তোপখানা রোডস্থ এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে ১ জুলাই ২০২২ বার্তা প্রবাহের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,
বিশেষ অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপ অব কোম্পনীর চেয়ারম্যান মো. হারুন উর রশিদ।
এতে অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ও আই নেক্সট লিমিটেডের চেয়ারম্যান শিকদার -নূর-ই আলম সিদ্দিকী মুরাদ, পরিচালক মু. জোনায়েদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আই নেক্সট পিআর- i Next PR এর প্রধান পরিচালন কর্মকর্তা (COO) আয়শা জাহান অনুসহ নিজ নিজ ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠাটিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, বার্তা প্রবাহের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী।