স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ৷
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় ৷
প্রজ্ঞাপনে বলা হয়, সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে তাঁকে সুরক্ষাসেবা বিভাগে পদায়ন করা হয়েছে ৷