প্যারিস সেন্ট জামেইর (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে জুভেন্টাসে যোগ দিতে বৃহস্পতিবার রাতে তুরিনে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা অ্যানহেল ডি মারিয়া ৷
ডাক্তারি পরীক্ষা শেষে সিরি এ লিগের ওই ক্লাবের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এই আর্জেন্টাইন উইঙ্গার ৷
গণমাধ্যমের খবর অনুযায়ী তার বেতন ধরা হয়েছে ৭ মিলিয়ন ইউরো ৷ কাতারে আসন্ন শীতকালীন বিশ্বকাপের আগেই জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ৷ এর আগে আর্জেন্টিনার হয়ে জয় করেছেন কোপা আমেরিকার শিরোপা ৷