খবরের চোখ
সব সময়

পুলিশের সকল স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত রাখার নির্দেশ আইজিপির

0

- Advertisement -

জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনার্থে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সকল পুলিশ ইউনিটকে নির্দেশনা প্রদান করেছেন ৷

বুধবার (২০ জুলাই) দুপুর ১ টায় পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা প্রদান করেন আইজিপি ৷

- Advertisement -

‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি’ মাননীয় প্রধানমন্ত্রীর এ আহবান মেনে চলার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি ৷

পুলিশ প্রধান বলেন, জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে ৷ তিনি পুলিশ হেডকোয়ার্টার্সসহ বাংলাদেশ পুলিশের সকল স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন ৷ তিনি দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন ৷

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.