খবরের চোখ
সব সময়

ঝামেলা ছিলো বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি- পূর্ণিমা

0

- Advertisement -

নতুন বিয়ের সংবাদ প্রকাশ্যে আসার পর সাবেক স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়ে চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বলেন, ফাহাদের সঙ্গে আগে থেকেই বোঝাপড়ায় ঝামেলা ছিল, তা না হলে তো কেউ সংসার ভাঙ্গতে চায় না ৷ সে কারণে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম ৷

বৃহস্পতিবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে পূর্ণিমার বিয়ের খবর আসে ৷ পাত্র বহুজাতিক একটি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিন ৷ গত ২৭ মে বিয়ে করেন তারা ৷

- Advertisement -

এই বিয়ের খবরের আগে প্রাক্তন স্বামী আহমেদ জামাল ফাহাদের সঙ্গে যে বিচ্ছেদ হয়েছে সে খবর জানাননি এই আলোচিত নায়িকা ৷ তাই তার নতুন বিয়ের খবরে চমকে গেছেন তার অনুসারীরা ৷ বিয়ের খবরের দুইদিন পর বিচ্ছেদের বিষয়েও মুখ খুললেন পূর্ণিমা ৷

পূর্ণিমা জানান, প্রায় আড়াই থেকে তিন বছর ফাহাদের সাথে সম্পর্ক নেই ৷ যেহেতু আমার একটি মেয়ে আছে ৷ মেয়ের বাবা সে ৷ মেয়ে স্কুলে পড়ে ৷ সবকিছু মিলিয়ে আমরা ওভাবে কোন কিছু জানাতে চাইনি ৷ যাতে মেয়ের ওপর কোনো প্রভাব না পরে ৷ কিন্তু নতুন সম্পর্কটি আমার মেয়েও ভালোভাবে গ্রহণ করে নিয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.