সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার গাইবান্ধা -৫ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয় ৷
রোববার (২৪ জুলাই) সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছেন ৷
এতে উল্লেখ করা হয়েছে – বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা -৫ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে ৷
সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয় ৷
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, এখন তাদের কাছে আসন শূন্য ঘোষণার গেজেট পৌঁছায়নি ৷ গেজেট পেলে নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে ৷