খবরের চোখ
সব সময়

প্রাথমিকের শিক্ষকদের চালু হচ্ছে অনলাইনে বদলি

0

- Advertisement -

দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি চালু হতে যাচ্ছে ৷
আগামীকাল বুধবার (২৭ জুলাই) সকাল ১১ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বদলি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি ৷

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মজিবুর রহমান ৷

- Advertisement -

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদের যাতে কোথাও ধর্না দিতে না হয় সে জন্য অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম গ্রহণ করা হয় ৷ কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রমের বাস্তবায়ন কিছুটা বিলম্ব হয় ৷
গত ৩০ জুন, ২০২২ গাজীপুরের কালিয়াকৈরে এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি ৷

গত ১৫ জুলাই ২০২২ পর্যন্ত যে সব শিক্ষক বদলির আবেদন করেছেন তাদেরকে বদলির আওতায় আনা হবে ৷ পাইলটিং কার্যক্রম শেষ হলে সারা দেশে সহকারি শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম শুরু হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.