ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে গুলি করে হত্যার প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদী ছাত্র সমাবেশ চলছে ৷
শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে এ সমাবেশ শুরু হয় ৷
দুটি খালি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে ৷ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা শুরু করেছেন ৷ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷
এর আগে ৩১ জুলাই ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন ৷ একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ আগস্ট) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যু হয় ৷ ছবি সংগৃহিত