খবরের চোখ
সব সময়

সিনেমার পালাবদলের সাক্ষী হতে পারা সৌভাগ্যের – চিত্রনায়িকা মিম

0

- Advertisement -

গত ঈদুল ফিতর থেকে একের পর এক সিনেমা মুক্তি পাওয়ায় চলচ্চিত্রাঙ্গনে কিছুটা প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ এ নিয়ে বেশ উচ্ছ্বসিত বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ৷

মিম বলেছেন, এটি সিনেমার পালাবদল ৷ এর সাথে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত ৷ আমার অভিনীত “পরান” সিনেমাটি মুক্তি পেয়েছে প্রায় এক মাস হতে চলেছে ৷ এখনও সিনেমাটি হাউজফুল যাচ্ছে ৷ অনেকদিন পর গত শুক্রবার প্রেক্ষাগৃহে গিয়েছি, এখনো দর্শকের ঢ্ল ৷ দর্শকের সেই একই উন্মাদনা, যা পরান মুক্তির প্রথম দিনই দেখেছিলাম ৷ কী যে ভালো লেগেছে ৷

- Advertisement -

চিত্রনায়িকা মিম আরও বলেন, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির এই পালাবদলের সাক্ষী হতে পারাটা ভীষণ সৌভাগ্যের ৷ আমি দর্শকদের এই উচ্ছ্বাসকে স্বাগত জানাই ৷

উল্লেখ্য পরান সিনেমাটি ত্রিভুজ প্রেমের ৷ সারাদেশে ৪৫টি প্রেক্ষাগৃহে চলছে ৷ লাইভ টেকনোলজি প্রযোজিত, রায়হান রাফি পরিচালিত পরান সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.