চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করে সংসার নিয়ে এখন ব্যস্ত ৷ সিনেমার কাজে এখন তাকে খুব পাওয়া যায় না৷ তবে আগে কাজ করা একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ এর মধ্যে একটি হলো ‘আশীর্বাদ ‘৷ আগামী ১৯ আগস্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে ৷
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় মাহিয়া মাহির বিপরীতে আছেন জিয়াউল রোশান ৷ সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হলেও নায়ক- নায়িকা কেউই প্রচারণায় অংশ নিচ্ছেন না ৷ এমনকি তাদের ফেসবুকেও সিনেমার পোস্টার শেয়ার দিচ্ছেন না ৷
এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন আশীর্বাদ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস ৷ সেই ক্ষোভ থেকে সংবাদ সম্মেলনেও মাহি-রোশানকে ডাকেননি তিনি ৷
জেনিফার বলেন, নায়ক- নায়িকাকে পারিশ্রমিক দিয়ে সিনেমায় নেয় প্রযোজক ৷ এখন তারা যদি শেয়ার না দেয়, সে কারণে যদি সিনেমা না চলে, তাহলে তো কিছু বলার নেই ৷