খবরের চোখ
সব সময়

বিএনপিকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না – হাছান মাহমুদ

0

- Advertisement -

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে এখন ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের প্রতীক হারিকেন ধরেছে ৷ তাই কয়েকদিন পর মুসলিম লীগের মতো বিএনপিকেও আর হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না ৷ আর রাস্তা বন্ধ করে সমাবেশ করে আপনারা জাতিকে যতই বিভ্রান্ত করুন, লাভ হবে না ৷ আন্দোলনে সরকার নয়,বিএনপিই ভেসে যাবে ৷

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন ৷

- Advertisement -

হাছান মাহমুদ বলেন, গোটা পৃথিবীতেই এখন সংকট চলছে ৷ রাশিয়া -ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ৭০ থেকে ১০০ শতাংশ বেড়েছে ৷ সে কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে ৷

তিনি আরও বলেন বৈশ্বিক মন্দায় তেলের দাম বাড়া নিয়ে কারও মাঠ গরম করার সুযোগ নেই ৷ বিএনপিসহ কিছু দল ও প্রতিষ্ঠান জ্বালানি তেলের মূল্য নিয়ে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে ৷ এ মহলটি সব সময়ই বিভ্রান্ত ছড়ায় ৷

তথ্যমন্ত্রী বলেন, আজকে সমগ্র দেশ বদলে গেছে ৷ শুধু তাই নয় প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে ৷ এখানে একজন মানুষও ছেড়া কাপড় পরে নেই ৷ আকাশ থেকেও কুড়ে ঘর দেখা যায় না ৷ খালি পায়ে আর মানুষ দেখা যায় না ৷ এগুলো কোনো যাদুর কারণে হয়নি ৷ এটি হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণেই ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.