খবরের চোখ
সব সময়

ভারতীয় ঘাঁটিতে ফ্রান্সের যুদ্ধবিমান, মহড়া শুরু প্রশান্ত মহাসাগরে

0

- Advertisement -

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধ মহড়ায় অংশ নিতে যাওয়ার পথে ভারতে অবতারণ করেছে ফ্রান্সের বিমানবাহিনীর তিনটি রাফাল যুদ্ধবিমান ৷

চীন-তাইওয়ান সংঘাতের আবহে তামিলনাড়ুর সুলুর বিমান ঘাঁটিতে ফ্রান্সের ‘এয়ার অ্যান্ড স্পেস ফোর্স’ এর এই যাত্রাবিরতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা৷

- Advertisement -

‘ফ্রান্সের এয়ার অ্যান্ড স্পেস ফোর্স’ ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পেগেস-২২ নামে একটি দূরপাল্লার সামরিক মহড়া শুরু চালাচ্ছে ৷ তারই অংশ হিসেবে ১০ এবং ১১ আগস্ট ওই তিনটি রাফাল সুলুর ঘাঁটিতে অবতরণ করেছিল ৷

ভারতীয় বিমান বাহিনীর একটি সূত্র জানাচ্ছে, ফ্রান্সের বাহিনীর এই মহড়ার লক্ষ্য হল, আপৎকালীন পরিস্থিতিতে ৭২ ঘন্টার মধ্যে ফ্রান্স থেকে প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালিডোনিয়া দ্বীপপুঞ্জের ফ্রান্সের সেনাঘাঁটিতে যুদ্ধবিমান-সহ প্রয়োজনীয় সামরিক উপকরণ ও সেনা মোতায়েন নিশ্চিত করা ৷

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, নরেন্দ্র মোদির জামানায় সই হওয়া কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত চুক্তি মেনেই ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ফরাসি রাফায়েল এই কৌশলগত ‘স্টপওভার’ ৷ সূত্র- আনন্দবাজার

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.