নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কয়েকশ পরিবার বৃহস্পতিবার বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে ৷ বন্যার কারণে তিনটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার পর তারা চলে যান ৷
গ্রীস্মমন্ডলীয় ঝড়ের প্রভাবে এ দ্বীপের বিভিন্ন এলাকায় ৩০ সেন্টিমিটার (১১ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৷ এরফলে অনেক নদীর তীর ভেঙে যাওয়ায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে ৷ এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বহু গাছপালা উপড়ে পড়েছে এবং রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে ৷
নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলীয় বুলারে এবং নেলসনে বুধবার জরুরি অবস্থা ঘোষণা করা হয় ৷ সেখানে মাত্র ১৫ ঘন্টায় এক মাসের সমান বৃষ্টিপাত হওয়ায় ২৩৩ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ৷
নগরীর মেয়র রাশেল সেখানের এমন আকস্মিক বন্যাকে বিগত একশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে অভিহিত করেন ৷ এদিকে সেনা সদস্যসহ অনুসন্ধান ও উদ্ধার দল বন্যায় তলিয়ে যাওয়া বিভিন্ন রাস্তায় সহায়তা করছে ৷ সূত্র বাসস