খবরের চোখ
সব সময়

২১ আগস্ট রাজধানীতে যান চলাচল সীমিত থাকবে

0

- Advertisement -

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ ৷ এ কারণে রাস্তায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ন এবং যানজট পরিহার করতে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৷

- Advertisement -

শনিবার (২০ আগস্ট) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, ২১ আগস্টের এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে ৷

ফলে ওই রাস্তাগুলোয় সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে ৷ এলাকায় চলাচলের ক্ষেত্রে ঢাকা নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.