খবরের চোখ
সব সময়

১৫ আগস্টের পুনরাবৃত্তি রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান প্রধানমন্ত্রীর

0

- Advertisement -

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৫ আগস্টের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেছেন, যারা দেশের উন্নয়ন চায় না তারা অলস হয়ে বসে থাকবে না ৷

তিনি বলেন, বিএনপি – জামাত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত হয়েছিল ৷ দেশের চলমান অগ্রযাত্রায় পুনরায় আঘাত আসতে পারে ৷

প্রধানমন্ত্রী বলেন, এই আঘাত হয়তো সামনে আরো আসবে, কারণ আমার আব্বা যখন দেশটাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই ১৫ আগস্ট ঘটেছিল ৷
আজ সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে একথা বলেন ৷

- Advertisement -

দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এই সভা অনুষ্ঠিত হয়, ঠিক সেখানে ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা সংঘটিত হয়েছিল ৷

আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হয়েছে, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, জয় বাংলা শ্লোগান ফিরে এসেছে এবং জাতির পিতার নাম বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে ৷

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আবারও জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করবে,সেজন্য দেশবাসীকে আমি সতর্ক থাকার আহবান জানাচ্ছি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.