জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার থেকে অফিস টাইম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ৷
সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান ৷ বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৷
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয় ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন ৷
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন,জ্বালানি সাশ্রয়ে আগামী ২৪ আগস্ট থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্থ অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলেবে ৷ ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, এছাড়া সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৷ ছবি সংগৃহিত